সিলেট সংবাদদাতা: সন্ত্রাসী ও তার সহযোগীদের হামলায় গুরুতর আহত ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ ফজলু মিয়ার অবস্থা সংকটাপন্ন। ঘটনাটি ঘটেছে শনিবার ওসমানীনগরের বড় ইসবপুর গ্রামে। এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি অভিযোগ দাখিল করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সংবাদ মাধ্যমে ব্যবহৃত ছিনিয়ে নেওযা মালামাল উদ্ধারে তৎপরতা দেখায়নি পুলিশ।
মামলার এজাহার সুত্রে জানাযায়,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ ফজলু মিয়া পেশায় একজন সংবাদকর্মী হওয়ায় আপন ভাই লিটন আহমদের সন্ত্রাসী কর্মকান্ডের অব্যাহত বিরোধিতা করে আসছিলেন। এতে লিটন মিয়া ক্ষিপ্ত হয়ে ফজলু মিয়াকে পারিবারিক ছাড়া করেন। গত ১৫ বছর ধরে ফজলু মিয়া পারিবারিক অবহেলা ও হেনস্তার শিকার হয়ে আসছেন।
লিটন মিয়া ভূয়া মিথ্যা ও বিভ্রান্তিমুলক তথ্য দিয়ে বাবা জালাল মিয়াকে তার আয়ত্বে নিয়ে যায়। এতে ২০২৩ সালের শেষ দিকে মোঃ ফজলু মিয়াকে গাজা ও মদ সেবনকারী হিসাবে উল্লেখ করে মাদকাসক্তি হসপিটাল পাঠায়। পরে হসপিটাল কতৃপক্ষ ফজলু মিয়ার বিরোদ্ধে বাবা ও ভাইয়ের আনীত অভিযোগের সত্যতা না পেলে পরবর্তীতে ছেড়ে দেয়। একইভাবে গত ৮ অক্টোবর দুপুর ৩ টার দিকে তার নষ্ট মটর সাইকেল মেরামত করার জন্য বাড়ীতে থেকে নিয়ে আসলে রাস্তায় বাঁধা দেয় লিটন ও তার সহযোগীরা।
একপর্যায়ে তার উপর উপর্যপুরি কিল,ঘুষি মেরে শরীরের বিভিন্ন জায়গায় নীলা-ফুলা ও জখম করে পরবর্তীতে বাড়ীতে আসলে গুলি করে হত্যার আল্টিমেটাল দিয়ে সংবাদ মাধ্যমে ব্যবহৃিত মোটরসাইকেল,ক্যামেরা, জাতীয় পরিচয়পত্র ও অফিস আইডি কার্ড নিয়ে চলে যায়। যার আসুমানিক মূল্য ১ লাখ ৫০ টাকা হবে। এ ঘটনায় ওসমানীনগরে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ১০ অক্টোবর বিকালে এস আই সোনা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মালামাল উদ্ধারে কোন তৎপরতা দেখায়নি পুলিশ। অভিযোক্তকারী লিটন ও তার সহযোগীরা এলাকার সকল অন্যায় অপরাধ অপকর্মে জড়িত থাকার পাশাপাশি রয়েছে মনোয়ারা বেগম নামের আরেক সহযোগী অপরাধী। লিটনের সাথে মনোয়ারা বেগমের সখ্যতা থাকায় লিটনের অপরাধ কর্মকান্ডে অনেক সহায়ক ভূমিকা পালন করে।
এ ব্যাপারে তদন্তকারী এস আই সোনা মিয়া জানান, ঘটনাটি সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে আমাকে আরেক দফা তদন্ত করতে হবে,কারণ বিষয়টিতে পরস্পরের বক্তব্য রয়েছে?
উল্লেখ্য গত ২০১৪ সালের ১৭ ডিসেম্বর ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়ে চিকিৎসারত অবস্থায় মারা যান ওসমানীনগরের তৎকালীন ওসি মোস্তাফিজুর রহমান। ওসি হত্যা মামলার মামলার চার্জশীটভূক্ত আসমী ছিল এই লিটন। রহস্যজনক কারণে পরবতীতে মামলার কার্যক্রম স্তগিতা ঘোষনা হলে ওসি খুনের ঘটনায় কারাগারে আটক লিটন সহ অন্যান্য আসামীরা বের হয়ে আসে।















