ফটোতে তিন খুনে সন্দেহভাজন কাইল ক্লিফোর্ডে, দেখামাত্র 999 এ কল করুন |

329

মিলন মাহমুদ : গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হার্টফোর্ডশায়ার এর বুশে তে অ্যাশলিন ক্লোজ এলাকায় তিন জন নারী খুন হওয়ার পর পুলিশ এনফিল্ড এলাকার বাসিন্দা ২৬ বছর বয়সী কাইল ক্লিফোর্ড কে সন্দেহভাজন হিসাবে খুঁজছে | ক্লিফোর্ড পালিয়ে বেড়ালেও তার কাছে মানুষ খুন করতে পারে এইরকম তীরধনুক বা ক্রসবো আছে বলে পুলিশের ধারণা | পুলিশ এর ধারণা সে হার্টফোর্ডশায়ার বা উত্তর লন্ডনে পালিয়ে গেছে | ক্লিফোর্ডের গ্রেফতারের জন্য পুলিশ গতকাল রাতভর তল্লাশি চালিয়েছে কিন্তু এখনো তাকে ধরতে পারে নাই | পুলিশ তাকে দেখলে তার সাথে কোনোরকম কথা না বলে নিরাপদ দূরত্বে থেকে 999 এ জানানোর জন্য অনুরোধ করেছে |