ব্রিটেনে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৫২,০০৯ জন, মৃত্যু ১১৫ জনের

607

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২,০০৯ জন। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল বুধবার ছিলো ৪৯,১৩৯ জন, মঙ্গলবার ছিলো ৪৯,১৫৬ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৬ লাখ ৪১ হাজার ২২১ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭২ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১১৫ জনের । গতকাল বুধবার ছিলো ১৭৯ জন, মঙ্গলবার ছিলো ২২৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১৪৬ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার ৪০৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১২২ জন।