ওয়ানবাংলানিউজ ডেস্ক: ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের কাম্ব্রিয়ায় শনিবার রাতে প্রবল তুষারপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে ১৫ সেন্টি মিটার পর্যন্ত তুষারপাত হয়। এতে রাস্তায় আটকে পড়েন হাজার হাজার গাড়ি চালক। দেশের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় তাপমাত্রা মায়নাস ১৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়।
ক্যান্ডল এলাকার রাস্তায় সারি সারি গাড়ি ঠায় দাঁড়িয়ে থাকে। টিবে এলাকার কাছাকাছি মোটরওয়েতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন গাড়ি চালকেরা। গ্রাস্মেয়ার এলাকায় আরও অনেক মানুষ তাদের গাড়িতে আটকে পড়েন। এম্বলসাইডের পরিস্থিতি ছিল এমন। এই অবস্থায় গাড়ি চালকদের প্রশাসনের পক্ষ থেকে উপদেশ দেয়া হয়, তাঁরা যেন নিজেদের গাড়ি থেকে বের হয়ে জরুরী ভিত্তিতে কোথাও আশ্রয় গ্রহণ করেন। এম্বলসাইডে আটকেপড়াদের একজন ছিলেন পল স্মিথ। কয়েক ঘণ্টা তিনি নিজের গাড়িতে আটকে ছিলেন।
কাম্ব্রিয়া অঞ্চলের এ-ফাইভ-নাইন-ফাইভ রাস্তায় আটকে পড়ে নিজ গাড়িতে বসে চারপাশের পরিস্থিতি রেকর্ড করেন এনট ব্রেট। তিন এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তিনি জানান, তাসটায় ১৯ ঘণ্টা আটকা পরেছিলেন তিনি। এসময় কোন খাবার, পানিয় কিংবা জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানের কোনো সাহায্য পাননি তিনি। কাম্ব্রিয়া পুলিস এবং স্থানীয় ফায়ার এন্ড রেস্কিউ সার্ভিস, জনসাধারণকে রাস্তায় বেড় না হওয়ার পরামর্শ দিয়েছে। বিভিন্ন অঞ্চলের স্থানীয় কমিউনিটি নিজ উদ্যোগে কিছু আশ্রয় কেন্দ্র খোলেছেন।
তুষার, বরফ আর ঠাণ্ডার কারণে গণপরিবহনের চলাচল বিঘ্নিত হচ্ছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি ইংল্যান্ডের পাঁচ অঞ্চলে আবহাওয়ার এম্বার সতর্কতা জারি করেছে।
এদিকে আগামী এক সপ্তাহ ব্রিটেনে প্রতিকুল আবহাওয়া বিরাজ করবে। সোমবার ইংল্যান্ডে নিম্নচাপের কারণে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টি হবে। মঙ্গলবার ইউরোপ থেকে ধেয়ে আসা ঠাণ্ডা বাতাসের কারণে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে ঠাণ্ডা অনুভূত হবে। বুধবার দিন শুরু হবে তীব্র ঠাণ্ডা আবহাওয়ার মধ্য দিয়ে। হিম বাতাস এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এদিন। বৃহস্পতিবার আবহাওয়ায় তীব্রতা দেখা দেবে। বাতাসের প্রবাহ বৃদ্ধি পাবে এবং পুরো দেশে বৃষ্টি হবে। শুক্রবারও অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করবে। অবিরাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার।















