কাজ না করে মাসে ১৬০০ পাউন্ড – AI এর জন্য নুতন স্কিম টেস্ট করা হচ্ছে।

217
মিলন মাহমুদ :এমন একটি AI ভবিষ্যতে স্বাগতম যেখানে কেউ কাজ করে না |  কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ফলে  লক্ষ লক্ষ লোক কাজ হারাবেন বলে ইলোন মাস্ক যে ভবিষ্যৎ বাণী করেছেন তা ইতিমধ্যেই আমেরিকা সহ অনেক দেশেই সত্য বলে প্রমাণিত হচ্ছে।
‘কিছুই না’ করার জন্য মাসে £1600 পাউন্ড –
যদি ইলন মাস্ক সঠিক হয়, এই লক্ষ লক্ষ বেকার  লোক দের জীবন কিভাবে চলবে তার একটা পাইলট টেস্ট প্রকল্প হাতে নিয়েছে আয়ারল্যান্ড সরকার।আয়ারল্যান্ডে এই  মৌলিক আয়ের পাইলট প্রকল্পে অংশগ্রহণকারী ২০০০ দুইহাজার  শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীদের  বেছে নিয়ে
 তাদের প্রত্যেক জন কে মাসে প্রায় ১৬০০ পাউন্ড এমনিতেই দিচ্ছে যেটা পরীক্ষামূলক ভাবে আগামী তিন বছর চলবে ।  এটা কোনো বেনিফিট বা সাহায্য না সরকার মূলত আগামী দিনে কৃত্তিম বুদ্ধিমত্তার জন্য কাজ হারানো মানুষদের কিভাবে জীবন চলবে আইরিশ সরকার  তার একটা পরীক্ষা মূলক পাইলট প্রকল্প হাতে নিয়েছে। যার উদ্দেশ্য  কর্মহীন পৃথিবী প্রতি সপ্তাহে কেমন দেখায়,তার একটা ধারণা বা প্রস্তুতি হিসাবে এই প্রকল্প কাজ করছে। এই টাকার সাথে কাজের বা কিছু করার কোনো শর্ত দেয়া হয় নাই বা এর বিনিময়ে কিছু উত্পাদন করার বাধ্যবাধকতা নেই; যারা টাকাটা পাবেন তিনি কিভাবে এটি ব্যয় করতে চান তা সম্পূর্ণরূপে তার নিজের ইচ্ছার ও প্রয়োজনের উপর নির্ভর করবে। AI  প্রযুক্তির কারণে চাকুরী না পাওয়া বা চাকুরী হারানো লোকেরা  আগামী দিনে কিভাবে জীবন চালাবে এই প্রকল্প সেই গবেষণার একটি অংশ।