ওয়ানবাংলানিউজ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন করছে যুক্তরাজ্য বিএনপি। রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পূর্ব লন্ডনের দলীয় কার্যালয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশনায়ক তারেক রহমানের ৫৩তম জন্মদিনের কেক কাটেন। কেক কাটার পূর্বে দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শামিম আহমেদ। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে প্রথমে বিএনপির পক্ষ থেকে এবং পরে লন্ডন মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা কেক কাটেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
কেক কাটা অনুস্টানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহসভাপতি মোঃ গোলাম রাব্বানি, গোলাম রাব্বানি সোহেল, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, সাবেক যুগ্ম-সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক শামসুর রহমান মাহতাব, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, খসরুজ্জামান খররু, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রাজা,
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য নাজমুল ইসলাম লিটন, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, আলহাজ্ব সাদিক মিয়া, মিছবাহুজ্জামান সোহেল, আশরাফুল ইসলাম হীরা, কোষাদক্ষ আব্দুস সাত্তার, যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আকতার, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী, সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ সরফরাজ আহমেদ শরফু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন গাজী, সদস্য সালেহ গজনবী, আমিনুর রহমান আকরাম, হাবিবুর রহমান, এ জে লিমন, লুবেক আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম রুবলু, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুছ, সহসভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী, সহসভাপতি আব্দুর রব, যুগ্ম সম্পাদক ফয়ছল আহমেদ, যুগ্ম সম্পাদক সোহেল শরিফ মোঃ করিম, সহ সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, আরিফুল হক, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন,
আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মন্সুর শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল হাসনাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সিনিয়র সহসভাপতি মিসবাহ বি এস চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাস সভাপতি এমাদুর রহমান এমাদ, সাবেক সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তাফা, যুবদল নেতা আব্দুল হক রাজ, দেওয়ান আব্দুল বাসিত, আক্তার হসেন শাহিন, সুরমান খান, ওবায়দুল হক চৌধুরী এমাদ, বাবর চৌধুরী, শাহজাহান আলম, নুরুল আলী রিপন, আবুল খয়ের, ডাক্তার মন্সুর আহমেদ, শাহেদ আহমেদ, আল্কু মিয়া, মোজাহিদ আলী সুমন, মোশারফ হোসেন ভূঁইয়া, মোশারফ হোসেন, সুয়েদুল হাসান, সাকিল আহমেদ, সুমন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান মিফতা, ডালিয়া লাকুরিয়া, যুগ্ম সম্পাদক এ জে শিমু, অলিউর রহমান চৌধুরী ফাহিম, জাহেদ আহমেদ তালুকদার, আজিম উদ্দিন, কামাল উদ্দিন, জাহিদুর রহমান জাহিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সাদেক আহমেদ, ছাত্রনেতা সাইফুল ইসলাম মিরাজ, ইমতিয়াজ এনাম তানিম, মনির আহমেদ, রেজাউল করিম, সোহাগ আহমেদ প্রমুখ ।















