ওয়ানবাংলানিউজ: সিলেটের বিশ্বনাথ উপজেলার সাবেক খেলোয়াড় ও সংগঠকদের নিয়ে গঠিত হয়েছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে। বিশ্বনাথ উপজেলায় খেলাধূলার উন্নয়ন, প্রবাসী সাবেক খেলোয়াড়দের সাথে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে গঠিত নতুন সংগঠনের নেতৃবৃন্দ সকল প্রবাসীদের সহযোগিতা কামনা করেছে।
কমিটি গঠনের লক্ষ্যে ২২ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের বারাকা রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সাবেক কৃতি খেলোয়াড়গন অংশনেন।
সেবুল মিয়ার মিয়ার সভাপতিত্বে ও কামাল উদ্দিন এবং আবু মনসুরের যৌথ পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে শফিউর রহমান খান জামিলকে সভাপতি, নজরুল ইসলাম রুহেলকে সাধারণ সম্পাদক ও আবু মনসুরকে ট্রেজারার করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। সভায় বিশ্বনাথ উপজেলার ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মরহুম সামছুল ইসলাম ভুইয়া, আবুল কালাম কছির ও পকিং খানসহ সকল প্রয়াত খেলোয়াড়দের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভায় সংগঠনের উন্নয়নের স্বার্থে পরামর্শমূলক বক্তব্য রাখেন সেবুল মিয়া, জালাল মিয়া, আজিজুর খান, রাজু মিয়া, আব্দুর রহিম রঞ্জু, খালেদ খান, সিরাজুল হক সুমন, মুজিবুর রহমান, আব্দুল বাছিত রফি, শিহাব উদ্দিন বাবুল, মিজানুর রহমান সেলিম, আমিনুল ইসলাম জুনেদ, শামীম নুর, ইকবাল ইউ খান, পারভেজ হাসান, বাদশা মিয়া, আমির আলী, শাহীদুল হাসান সেলিম, মিজানুর খান, জুনেদুল ইসলাম জুনেদ, সৈয়দ আমিনুল ইসলাম লাভলু, নিজাম উদ্দিন, আব্দুস শাহান রাজন, হাফিজুর রহমান রুহেল, সালেক মিয়া, আবুল কালাম, মুক্তাদির মিয়া, মিজানুর রহমান মিজান, কয়েছ মিয়া, আশরাফ আলী খান, সুহেল আহমদ, মাসুম আহমদ, নাঈম উদ্দিন, হেলাল নুর প্রমুখ।















