ট্রাম্পের অবৈধ নির্দেশ প্রতিহতের ঘোষণা

1090

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের পরমাণু হামলার অবৈধ নির্দেশ প্রতিহত করবেন বলে জানালেন শীর্ষ পারমাণবিক কমান্ডার জন হাইটেন।

কানাডার হ্যালিফেক্সে, শনিবার, আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে মার্কিন বিমানবাহিনীর জেনারেল, স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জন হাইটেন এমন মন্তব্য করেন।

তিনি বলেন, পরমাণু হামলা চালানোর সিদ্ধান্ত যদি অবৈধ হয়, তাহলে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলবেন এটা বৈধ নয়। তখন আইন অনুযায়ী পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিবেন প্রেসিডেন্ট। তবে কেউ কোনো অবৈধ আদেশ কার্যকর করলে তাকে জেলে যেতে হবে এবং তা যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভান্ডার তদারকির দায়িত্ব পালন করেন স্ট্র্যাটেজিক কমান্ডার।

পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা কতটুকু তা নিয়ে মার্কিন সিনেটে শুনানির পর এসব কথা বলেন মার্কিন এই স্ট্র্যাটেজিক কমান্ডার।