সাসেক্স বিএনপির নতুন কমিটি বাতিলের দাবী

1824

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাসীর নামে ভাঙ্গচুরের প্রতিবাদ ও সাসেক্স বিএনপির নতুন কমিটি বাতিলের দাবী জানিয়ে বুধবার রাতে সভা হয়েছে স্থানীয় একটি রেস্টুরেন্টে। সাসেক্স বিএনপির ব্যানারে অনুষ্ঠিত সভায় সাসেক্স বিএনপির প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দসহ সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রবীণ রাজনীতিবিদ হাজী আব্দুল মান্নান মালিকের সভাপতিত্বে ও আব্দুল ওয়াহিদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাসেক্স বিএনপির সাবেক সভাপতি হাজী রফিক মিয়া, বিএনপি নেতা হাজী আব্দুন নূর, আব্দুল মানিক, মিল্লিক চৌধুরী, রফিক মিয়া, বখতিয়ার খান, সাইফুল ইসলাম, মাসুদ রানা জয়, সাকিব আহমদ, আজাদ আলী, ফখর উদ্দিন, আলে আহমদ, আব্দুল মতিন, আব্দুল আজিজ, মাওলানা আফছর আলী, মইন উল্লাহ, এম এ কাইয়ুম, ফয়ছল সহ অনেকে।

সভায় বক্তারা বেগম জিয়ার কার্যালয়ে পুলিশী তাল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া সভায় সাসেক্স বিএনপির সদ্য গঠিত কমিটিতে ত্যাগী পরিশ্রমী নেতাকর্মীদের বাদ দিয়ে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত নয় এমন ব্যক্তিবর্গ দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করতে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত যারা সাসেক্স বিএনপির সাথে জড়িত, বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্তরাজ্য বিএনপির সাথে সহযোগি হয়ে কাজ করেছেন তাদের বাদ দিয়ে যারা কোন দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না এমন ব্যক্তিবর্গ, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সমর্থকদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা সাসেক্সে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে যুক্তরাজ্য বিএনপির প্রতি আহবান জানানো হয়।

সাসেক্স বিএনপির নতুন কমিটি বাতিলের দাবী

Posted by onebanglanews.com on Friday, 26 May 2017