ঢাকা সংবাদদাতা: দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে শনিবার বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান শুক্রবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। দলের ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার পর এটি ভাইস চেয়ারম্যান পর্যায়ের দ্বিতীয় বৈঠক।
সর্বশেষ কাউন্সিলে ৩৪ জনকে ভাইস চেয়ারম্যান মনোনীত করে বিএনপি।















