দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা।

123

আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ০৮ মে ২০২৩রোজ সোমবার ইস্ট লন্ডনের মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।

ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিন উজ্জামান নুরু এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক কদর উদ্দিন,সহ কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া,কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস,মাহবুব আলী চুনু,মোঃ দৌলত হোসেন ও হানিফ আহমদ খান।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ ট্রাস্টের সদ্য সমাপ্ত ৫ম বৃত্তি বিতরণ অনুষ্ঠান এবং ৩য় ও ৪র্থ ফ্রি চক্ষু শিবিরের প্রতিবেদন অনুমোদন করেন এবং উক্ত অনুষ্ঠানসমূহে অর্থ দান সহ সার্বিক সহযোগিতার জন্য সম্মানিত ট্রাস্টিবৃন্দ ও অনুষ্ঠান সমূহ অত্যন্ত সুন্দর ভাবে সফল করার জন্য ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ সহ শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি ধন্যবাদ জানান এবং নতুন ট্রাস্টি সংগ্রেহের লক্ষে যুক্তরাজ্যের ভিবিন্ন শহরে প্রচারণা সফরের উদ্যোগ গ্রহণ করা হয়।