ওয়ানবাংলানিউজ: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপি নিউহাম শাখার উদ্যোগে ১৪ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের আপটন লেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সেবুল মিয়ার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রকিব।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়সর এম আহমেদ, এছাড়াও বিশেষ অতিথি হিসেব ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেস্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সহ সভাপতি আবুল কালাম আজাদ, উপদেস্টা আলহাজ্ব তৈমুছ আলী, যুক্তরাজ্য বিএনপির ১ম যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জিয়া পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাহিক সম্পাদক এম এ জলিল, যুক্তরাজ্য বিএনপির যুব বিষয়ক সম্পাদক হেভেন খান, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ আবু নাসের, সদস্য এজে লিমন, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুস সালাম,
ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, সহ সভাপতি আলী আকবর খোকন, সাধারণ সম্পাদক এস এম লিটন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, নিউহাম বিএনপির উপদেষ্টা সুহেল আহমদ, আব্দুন নূর, কয়েস মিয়া, নিউহাম বিএনপির সহ সভাপতি আহমদ আলী, জহিরুল ইসলাম শামুন, ইয়াসিন খান, শফিক উদ্দিন, আলী মিয়া, ফজলুল করিম, যুগ্ম সম্পাদক মানিক মিয়া, আলী হোসেন, খন্দকার আব্দুল করিম নিপু, আজিজুর রহমান লিটন, শেখ নজরুল ইসলাম, জুনের আহমদ, রানা মিয়া, সাংগঠনিক মুমিন খান মুন্না, ওলিউর রহমান রাশেদ, সিবলী শাহেদ খুশবিশ, দপ্তর সম্পাদক তোফাজ্জুল হোসেন রাজু, আইন বিষয়ক সম্পাদক সুফিয়া পারবিন, যুব বিষয়ক সম্পাদক শাহ মো: জুবেদ, তত্ত্ব ও গবেষনা বিষয়ক সম্পাদক মকসুদুর রহমান, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলন,
মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা রাজিয়া রাখি, মানবাদিকার বিষয়ক সম্পাদক রমজান আলী, প্রবাসি বিষয়ক সম্পাদক পায়েল মিয়া, সহ প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান, সদস্য এম এ আজিম, জামিল আহমদ, শামীম আহমদ, তাজুল ইসলাম, প্রবীণ মুরব্বি রফিক মিয়া, বিএনপি নেতা মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিসবাহ বিএস চৌধুরী, যুবদল নেতা বাবর চৌধুরী, আব্দুল হক রাজ, সুমেদ খান, আলমগীর হোসেন, আব্দুস সত্তার ইমন, শানুর আলী, আবু তাহের, মুমিন আহমদ, মঈনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শহিদ হোসেন দিপু, মনোয়ার হোসেন, আসাদুজ্জামান মকুল, কামরুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস তুলে ধরে এর তাৎপর্য ও পটভূমি তুলে ধরেন। সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা ও বিএনপির মহাসমাবেশে বাঁধা প্রদানের তীব্র নিন্দা জানান।















