ঢাকা সংবাদদাতা: রাজধানীর বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়াসিন আহমেদ (২২) নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৭টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ইয়াসিন আহমেদ সাউথ ইস্ট ইউনিভার্সিটির আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
ইয়াসিন আহমেদের চাচাত ভাই মুরাদ জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি কাভার্ড ভ্যান ইয়াসিনের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১০টা ২০ মিনিটে তিনি মারা যান।















