ওয়ানবাংলানিউজ: মৌলবীবাজার জেলা আওয়ামীলীগের সফল সম্মেলন করে নতুন নেতৃত্ব আসায় যুক্তরাজ্য প্রবাসী মৌলবীবাজার জেলার মুজিব আদর্শের সৈনিকদের আনন্দ সভা অনুষ্ঠিত হয় ১৩ই নভেম্বর ইষ্ট লন্ডনের উডহাম কমিউনিটি সেন্টারে।
ডাঃ মোঃ মালিক মিয়ার সভাপতিত্বে ও শাহ শাফি কাদিরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন এবং বিশেষ অতিথি বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়মীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব খসরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী, মোঃ কিবরিয়া, মাহমুদুর রহমান, নজরুল ইসলাম অকিব, মুজিবুর রহমান জসিম, রুহুল আমীন রুহেল,এ,টি,এম মুরাদ মোঃ আব্দুল বাছিত,মঈন উদ্দিন লিটন,আব্দুল মুহিত আফজল,জুবায়ের আহমদ সেলিম, আমজাদ সানি, আব্দুর রব রিতু,জাকির আখতারুজ্জামান,গোলাম জিলানী সুহেল,মিজানুর রহমান, শাহজাহান মিয়া,হেনা বেগম প্রমুখ।
সভার শুরুতে মরহুম ইলিয়াস মিয়া,মরহুম সৈয়দ আমজাদ আলী, মরহুম সৈয়দ মহসিন আলী, মরহুম জব্বার মিয়া, মরহুম আব্দুল ওয়াদুদ, মরহুম আকিকুল ইসলাম, মরহুম ফয়জুর রহমান, মরহুম ঈমানী মিয়া, মরহুম হামিদ খান, পদ্মন্ন কুমার দেব, টেমা ঘোষ, ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম মুকুল সহ মৌলভীবাজার জেলার যে সকল নেতা কর্মী পরলোক গমন করেছেন তাদের সকলের এবং জাতীর জনক বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গ সহ বাংলাদেশ আওয়ামীলীগের প্রয়াত সকল নেতা কর্মীর আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা করা হয়।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব জালাল উদ্দিন বলেন দীর্ঘ এক যুগ পর একটি সুন্দর ও সফল সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের পরক্ষিত সৈনিক সৎ ও ন্যায় বিচারক জনাব নেছার আহমদ শভাপতি এবং জনাব মিসবাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত, এ ছাড়া যারা সহ সভাপতি ও যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা সকলেই তৃনমুল থেকে উঠে আসা দক্ষ এবং যোগ্য নেতৃত্ব আসায় সুন্দর একটি কমিটি উপহার দেওয়ায় আমরা খুবই আনন্দিত। তাই আজ লন্ডনে এই আনন্দ সভা করছি।
তিনি আরো বলেন জনাব নেছার আহমদ ও মিসবাউর রহমানের নেতৃত্বে মৌলভীবাজারে আওয়ামীলীগ অতীতের চেয়ে আরো শক্তি শক্তিশালী হয়ে গনতন্ত্রের মানস কন্যা, বিশ্ব মানবতার মাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। সভার সভাপতি ডাঃ মোঃ মালিক মিয়া বলেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্থবায়ন করতে হলভীবাজারের মতো প্রতিটি জেলায় সৎ ও নিষ্ঠাবান কর্মী দিয়ে আওয়ামীলীগর কমিটি করতে হবে।সভাশেষে একে অন্যকে মিষ্টিমুখ করান এবং রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি করেন।
অনুষ্ঠানের আয়োজন করেন নজরুল ইসলাম অকিব, মুজিবুর রহমান জসিম, এ,টি, এম মুরাদ, মোঃ আব্দুল বাছিত এবং জুবায়ের আহমেদ সেলিম ।















