খেলাধুলা ডেস্ক: পুরো ম্যাচে যেন লড়াইটা হলো ম্যানচেস্টার ইউনাইটেড বনাম এভারটন গোলরক্ষকের মধ্যে। যেখানে রেড ডেভিলদের একের পর এক আক্রমণ প্রতিহত করলেন জর্ডান পিকফোর্ড। তবে শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি এভাটনের। পিকফোর্ডের চীনের প্রাচীর ভেঙে দুবার জালের দেখা পেল এরিক টেন হাগের দল।
শনিবার (৮ এপ্রিল) ওল্ড ট্র্যাফোর্ডে এভারটনের বিপক্ষে ২-০ গোলে জেতে ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে একটি করে গোল করেন ম্যাকটমিনে ও আন্তোনিও মার্শাল। টানা তিন ম্যাচ পর জয়ে ফিরলো ইউনাইটেড।
ম্যাচের ৩৬তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রেড ডেভিলরা। সাঞ্চোর পাস থেলে বল নিয়ে গোলার মতো শটে লক্ষ্যভেদ করেন ইউনাইটেডের স্কটিশ ফুটবলার ম্যাকটমিনে।
বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার বজায় রাখে ইউনাইটেড। একই সাথে পিকফোর্ডও অবিশ্বাস্য দক্ষতায় একের পর এক আক্রমণ প্রতিহত করেন।
ম্যাচের ৭১তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুন করেন মার্শাল। এরপর বাকি সময়ে একাধিক চেষ্টা করেও একটি গোলও শোধ করতে পারেনি এভারটন। এই জয় দিয়ে টানা তিন ম্যাচে জয়খরা কাটালো ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ১৭ জয়ে ইউনাইটেডের পয়েন্ট ৫৬
জয়ে ফেরার ম্যাচে নিউক্যাসলকে টপকে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রেড ডেভিলরা। ২৯ ম্যাচে ২৩ জয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।














