মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

178

ওয়ানবাংলানিউজ: অর্গানাইজেশন ফর দ্যা রিকগনেশন অব বাংলা এজ এন অফিশিয়াল ল্যাগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস লন্ডন মহানগর শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ব দরবারে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করতে জাতিসংঘের দাপ্তরিক মর্যাদা দিতে ক্যাম্পেইন অব্যাহত রাখার ঘোষনা দেন নেতৃবৃন্দ। একই সাথে প্রবাসে বাংলা চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।
সংগঠনের সভাপতি নজমুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিজিল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তফজ্জুর হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, কাউন্সিলার ইকবাল হোসাইন, কাউন্সিলার বদরুল ইসলাম চৌধুরী, কমিউনিটি নেতা আব্দুল কাহার, আশিক চৌধুরী, আব্দুল মান্নান, মাসুদ আহমেদ, নাসির উদ্দিন, প্রফেসর ওমর ফারুক, মুক্তিযোদ্ধা মো: মস্তফা, মুক্তিযোদ্ধা আমির খাঁন, বিপ্লব সরদার, কবি সুরুজ্জামা চৌধুরী, এ রহমান অলি, জালা আহমেদ, কবি নাজমুল হোসেন, আলহাজ্ব নূর বকস, ফজলুল করিম চৌধুরী, জামাল নূরুল ইসলাম, মাওলানা রফিক আহমদ, আব্দুল আলী প্রমুখ।