৬ গোলের রোমাঞ্চ ম্যাচে সার্বিয়াকে রুখে দিল ক্যামেরুন

60

খেলাধুলা ডেস্ক: জি’ গ্রুপের ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যামেরুন-সার্বিয়া। বিশ্বকাপে টিকে থাকতে হলে দুই দলেরই এই ম্যাচ থেকে নূনতম এক পয়েন্ট হলেও প্রয়োজন ছিল। ছয় গোলের রোমাঞ্চ ম্যাচে ৩-৩ গোলে ড্র করলো দু’দল। কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ উপহার দিল ক্যামেরুন।

ম্যাচে ক্যামেরুন প্রথমে লিড নিলেও প্রথমার্ধের একেবারের শেষ মুহূর্তে গোল করে সার্বিয়াকে সমতায় ফেরান পাভলোভিচ। সবাই যখন ভেবে নিয়েছিল ১-১ গোলে সমতা রেখেই শেষ হবে প্রথমার্ধ ঠিক তখনই মিলিনকোভিচ-স্যাভিচের গোলে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় সার্বিয়া।

ম্যাচজুড়ে ক্যামেরুন অন-টারগের্ট শর্ট ৮টির মধ্যে ৩টি বল জালে জড়িয়েছে। বিপরীতে সার্বিয়ার অন-টারগের্ট শর্ট মাত্র ৫টি, যার মধ্যে ৩টি গোল আদায়ে সক্ষম তারা। তবে বল পজিশনে এগিয়ে সার্বিয়া, ৬০ শতাংশ। সেইখানে ক্যামেরুনের বল পজিশন ৪০ শতাংশ।