ঢাকা সংবাদদাতা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দলের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
তিনি বলেন, ‘মহান আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় পার্টির চেয়ারম্যান সুস্থ আছেন। আমি তার জন্য পার্টির সকল স্তরের নেতা-কর্মী এবং দেশবাসীর কাছে দোয়া চাই। তিনি সম্পুর্ণ সুস্থ হয়ে যেন আবারো আপনাদের মাঝে ফিরে আসেন।’
সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জাতীয় পার্টির দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রওশন এরশাদ এভাবেই দোয়া কামনা করেন। এ সময় তিনি এরশাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করায় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ পার্টির নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।
সিঙ্গাপুরে এইচ এম এরশাদের সফল অস্ত্রোপচার ও সুস্থভাবে দেশে ফেরা উপলক্ষে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি এই দোয়া মাহফিলের আয়োজন করে। প্রাক্তন রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালি।
এর আগে সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে পবিত্র কোরআন খতম, শোকরানা, মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, ফকরুল ইমাম, সাহিদুর রহমান টেপা, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ, নাসরিন জাহান রতনা, মেজর খালেদ আখতার (অব.), এরশাদরে উপদেষ্টা রেজাউল ইসলাম ভুইয়া, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জিয়াউল হক মৃধা, নোমান মিয়া, নুরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান- আরিফুর রহমান খান, আলমগীর সিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, দিদারুল আলম দিদার, সরদার শাহজাহান, এমরান হোসেন মিয়া, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর এমপি, শেখ আলমগীর হোসেন, আশরাফ সিদ্দিকী, ইয়াহইয়া চৌধুরী, জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক ইসহাক ভুইয়া, মোবারক হোসেন আজাদ, জসিম উদ্দিন ভুইয়া, আমির উদ্দিন আহমেদ ডালু, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় নেতা শাহজাহান মানছুর, খোরশেদ আলম খুশু, এম এ রাজ্জাক খান, শাহনাজ পারভিন, পীর ফজলুর রহমান মেজবাহ, আবু সাঈদ স্বপন, হাফেজ ক্বারী আলহাজ ইছারুহুল্লা আসিফ, শাহিদা রহমান রিংকু, নিজাম সরকার, আহাদ ইউ চৌধুরী শাহিন, হুমায়ুন খান, গোলাম মোস্তফা, শারমিন পারভিন লিজা, সৈয়দা পারভীন তারেক, ডা. সেলিমা খান, হেলাল উদ্দিন, একেএম আসরাফুজ্জামান খান, কাজী আবুল খায়ের, মাহমুদ আলম, জাফর উল্লাহ মজুমদার আজাদ, ফারুক আহমেদ, সৈয়দ ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান মিরু, নাজমুল খান, আজহারুল ইসলাম সরকার, হুমায়ুন কবির শাওন, জয়নাল আবেদীন, মিয়া আলমগীর, খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, আব্দুস সাত্তার, শফিকুল ইসলাম দুলাল, মোহাম্মদ আলী খান, ফজলে এলাহী সোহাগ, তারেক আদেল, সোলায়মান সামি, মামুনুর রহমান, এস এম আল জুবায়ের, মোক্তার হোসেন, দ্বীন ইসলাম শেখ, আবু জামাল খান লিটন, মঞ্জুরুল ইসলাম সাচ্চা, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মজিবুর রহমান সরকার, ইউনুস মৃধা, রিতু নুর, মিনি খান, মন্টি চৌধুরী, লোকমান ভুইয়া রাজু, সৈয়দ মনিরুজ্জামান, শেখ মোহাম্মদ শান্ত, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম রুবেল, প্রজেশ চাকমা রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক, মোখলেছুর রহমান বস্তু, আব্দুর রহমান বিশ্বাস, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।
জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোটের শরিক দল ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান কাজী ওয়াহেদ ফারুক, বাংলাদেশ জাতীয় জোট বিএনএ এর মহাসচিব জাহাঙ্গীর হোসেন, বিএনএর মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।















