চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের সিট থেকে ৫৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে নামে। এসময় বিমানের ভেতর তল্লাশি চালিয়ে একটি সিটের নিচে ৫৬টি সোনার বার উদ্ধার বরেন কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা। এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার তাসনিম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা মিলে বিমানে তল্লাশি চালায়। উদ্ধার করা সোনার বারের ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা।















