জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহকারী সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রচার সম্পাদক এবং সুনামগঞ্জে ছাতক উপজেলার করছখালি এলাকার জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলুম দারুল হাদিস নয়াহাটি, প্রতিষ্টাতা মুহতমীম মৌলানা ক্বারী সামছুল হক ছাতকীর লন্ডন বাসভবনে গত ৯ অক্টোবর রবিবার গিয়ে ইসলামি নসিয়া করেন মুসলিম বিশ্বের আধ্যাতিক রাহবার আওলাদে রাসুল (সা:) আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের উপদেষ্টা ও মাযাহিরুল উলুম মাইল্যান্ডের চেয়ারম্যান মাওলানা জামশেদ আলী সাহেব, মুফতি জুনায়েদ আহমেদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা আশরাফ। এসময় হযরত মাদানী সাহেবের হাতে ছাতকীর বাসভবনে অনেক মহিলারা বায়াত গ্রহণ করেন, এবং বরকতের জন্য ছাতকীর ছেলে রেজাউল হক নায়িম কে পবিত্র কোরআন শরীফে ছবক প্রদান করেন।
পরিশেষে বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করে হযরত মাদানী সাহেব দোয়া পরিচালনা করেন।















