আন্তর্জাতিক ডেস্ক: বুধবার ক্ষতিগ্রস্থ অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের। এর আগে সেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ব্যাপক ত্রান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া নিখোঁজদের খোঁজে ব্যাপক পরিমাণ অনুসন্ধান শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কোস্ট গার্ড।
ভাল খবর হচ্ছে, ইয়ান অবশেষে দুর্বল হয়ে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে। তবে অনেক এলাকাতেই এখনও পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। দু’একদিন আগেও যেসব এলাকায় যাওয়া যেতো, তা এখন পানির নিচে। ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ফ্লোরিডা। সেখানে অন্তত সাত লাখ ব্যাবসা প্রতিষ্ঠান এবং বাড়িতে এখনও বিদ্যুৎ নেই।















