অবশেষে শিল্পী সমিতির দায়িত্ব নিলেন মিশা-জায়েদ

1081

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে শিল্পী সমিতির কার্যালয়ে এ দায়িত্ব বুঝে নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী কবরী সারওয়ার ও অভিনেতা ইলিয়াস কাঞ্চনসহ অনেকেই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন, ২০১৭-এর কমিশনার মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর আদালতের স্থগিতাদেশ ছিল। তবে বুধবার সেই আদেশ তুলে নেন আদালত। এরপর আজ সভাপতি ও সম্পাদক তাদের দায়িত্ব বুঝে নেন।

কার থেকে দায়িত্ব বুঝে নিলেন- এমন প্রশ্নের উত্তরে মিশা সওদাগর বলেন, গত কমিটিকে ফোন করে আসতে বলা হয়েছিল। কিন্তু তারা আসেনি। আগের হিসাব বর্তমান কমিটির কোষাধ্যক্ষ বুঝে নেবেন।

এর আগে গত ১২ মে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করে। এফডিসির জহির রায়হান অডিটরিয়ামে বিকেল ৫টায় নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে শপথ পড়ান নির্বাচন কমিশন মনতাজুর রহমান আকবর। পরে মিশা বাকি সদস্যদের শপথবাক্য পাঠ করান।

নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ মোট ১২ জন জন শপথ নেন। বাকিরা শিল্পী সমিতির অফিসে যে কোনো দিন শপথ নেবেন বলে জানান মনতাজুর রহমান আকবর।