বিবিএমডির’ নতুন কমিটির অভিষেক অনুষ্টান সম্পন্ন

747

ওয়ানবাংলানিউজ: গত ৩০ অক্টোবর সোমবার বৃটিশ বাংলাদেশী মিনিকাব ড্রাইভার এসোসোয়েশন এর নতুন কমিটি অভিষেক ও কৃর্তি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
পুর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভ্যানুতে অনুষ্টিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএমডির চেয়ারম্যান মোহাম্মদ মালিক। যৌথভাবে অনুষ্টান পরিচালনা করেন সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম ও নাজরাতুন নাঈম। স্বাগত বক্তব্য রাখেন কনভেনার কাজী বাবর আহমেদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস কাউন্সিলর মেয়র জন বিগস।বিশেষ অতিথি হিসেবে কৃর্তি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার ও হেকনি কাউন্সিলের স্পিকার সুরাইয়া এডজার্প।

এছাডা অনুষ্টানে বক্তব্য রাখেন চ্যানেল এস টিভির ফাউন্ডার মাহি জলিল,বেতার বাংলা রেডিওর সিও নাজিম চৌধরী, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর আয়েশা চৌধরী, কাউন্সিলর রাহিমা বেগম, মার্ক চেস্টন, একাউন্টেন্ট মাহবুব মোর্শেদ, হামলেটস ট্রেনিং সেন্টারের পরিচালক জামাল আহমেদ, রাশেদ আহমেদসহ প্রমূখ।
এসময় বিবিএমডির সিইও সাদেক আহমেদ নতুন কমিটির সদস্যদের সবার কাছে পরিচয় করিয়ে দেন, ফুল দিয়ে বরণ করে নেন চেয়ারম্যান মোহাম্মদ মালিক।

অনুষ্টানে বিবিএমডির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তোলে বক্তব্য রাখেন সিইও সাদেক আহমেদ, আতাউর রহমান আতা, বিদায়ী কনভেনার কাউছার আহমেদ বাবলু, বিদায়ী সাধারন সম্পাদক আলাউর রহমান খান শাহিন, আবিদ হোসেন অপু, মুহিবুর রহমান চৌধরী, মোস্তাক আহমেদ, পারভেজ আহমেদ, মাওলানা মাহবুব তালুকদার।

বিবিএমডির বিগত দিনের কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করার জন্য সাবেক সাধারণ সম্পাদক আলাউর রহমান খান শাহীন ও সাবেক কনভেনার কাওছার আহমেদ বাবলু
আতাউর রহমান আতা ও আবিদ হোসেন অপু কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্টান গান পরিবেশন করেন শতাব্দী রায়, বাউল আব্দুস শহীদ, তামান্না,শেফালী, সুরশ্রী বাক্সি,নৃত্য পরিবেশন করেন ঈষা ও জাদু পরিবেশের করেন মানিকুর রহমান গনি।