আপনি যদি হটাৎ করে বা তাড়াতাড়ি মৃত্যুর ঝুঁকি কমাতে চান? গবেষণায় প্রমাণিত এই তিনটি কাজ করুন বেশি দিন বেঁচে থাকুন ;
স্বাস্থ সংক্রান্ত বিখ্যাত জামা নেটওয়ার্ক জার্নালে বুধবার প্রকাশিত একটি নতুন সমীক্ষা অনুসারে, কিছু কাজ বা ব্যায়াম অপনার হটাৎ প্রাথমিক মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয়, সেইসাথে কার্ডিওভাসকুলার রোগ বা হার্টের রোগ এবং ক্যান্সার থেকে মৃত্যুর ঝুঁকি কমায়।
ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট 59 থেকে 82 বছর বয়সী 272,000 জনেরও বেশি লোকের উপর গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেসে যে যারা নিয়মিত শারীরিক পরিশ্রমের খেলা যেমন র্যাকেট খেলে তাদের হার্টের সমস্যায় বা হৃদরোগে মৃত্যুর ঝুঁকি 27% এবং প্রাথমিক মৃত্যুতে 16% কমে যায় । ক্যান্সারের ঝুঁকির মধ্যে সবচেয়ে কমে (19%) যারা দৌড়ানোর অভ্যাস করবেন দৌড়ানোর সাথে প্রাথমিক মৃত্যুর ঝুঁকি 15% কমে যায়, র্যাকেট খেলা এবং দৌড়ানোর পরে প্রাথমিক মৃত্যুর ঝুঁকি কমাতে ব্যায়ামের জন্য হাঁটা সবচেয়ে উপকারী বলে প্রমাণিত হয়েছে।
সপ্তাহে চার থেকে ছয় ঘন্টা আস্তে থেকে একটু জোরে সহ্য ক্ষমতার মধ্যে একটু জোরে হাঁটা, জগিং বা মৃদু দৌড় , যে কোনো ব্যায়াম যেমন উঠাবসা , দড়ি বা স্কিপিং , সহ যে কোনো শারীরিক পরিশ্রমের কাজ নিয়মিত করলেই আপনি বেশি দিন বাঁচবেন এটা গবেষণায় প্রমাণিত হয়েছে। তাই অলসতা না করে শুরু করুন আপনার এই শারীরিক ব্যায়াম নিদেন পক্ষে সপ্তাহে ছয়ঘন্টা বা দিনে এক ঘন্টা হাঁটা।
সি এন এন অবলম্বনে মিলন মাহমুদ :















