নাশকতার মামলায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিন

700

ঢাকা সংবাদাদতা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়ের পরে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা একটি মামলায় দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ্যানিকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। তিনি জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগ এনে এ মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। ওই মামলায় হাইকোর্টে হাজির হয়ে এ্যানি আগাম জামিন আবেদন করেন। আদালত এ আবেদনের পরিপ্রেক্ষিতে আট সপ্তাহের জামিন দেন বলে জানান জহিরুল ইসলাম।