আবারো ফেনীতে খালেদার গাড়িবহরে হামলা, দুই বাসে আগুন

729

ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় ফেরার পথে ফেনীতে দুটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার বিকাল ৪টা ৪০মিনিটে ফেনী সার্কিট হাউজের কাছে মহিপাল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনার পর পর রাস্তার দুই পাশে অবস্থান নেয়া সাধারণ মানুষ হামলাকারীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশের উপস্থিতি থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে।

এদিকে হামলাচেষ্টার আগমুহূর্তে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িটি চারপাশে মোটরসাইকেল দিয়ে নিরাপদে ফেনী মোহাম্মদ আলী বাজার পর্যন্ত এগিয়ে দেয়।