মালিতে হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত

92

আন্তর্জাতিক ডেস্ক: মালির উত্তরাঞ্চলে বোমা বিস্ফোরণে জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন।

মঙ্গলবার (৬ জুলাই) টেসালিট গ্রাম এবং গাঁও শহরের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের (মিনুসমা) মুখপাত্র অলিভিয়ের সালগাদো এক টুইট বার্তায় এসব তথ্য জানান।

পশ্চিম আফ্রিকার দেশটিতে নিরাপত্তাহীনতা বেড়েছে কারণ এক দশক আগে দেশটির উত্তরাঞ্চলে শিকড় গেড়েছিল যেসব সশস্ত্র গোষ্ঠী, তারা আক্রমণ বাড়িয়েছে এবং এলাকা দখল করছে। গত মাসে তাদের হাতে মালির কেন্দ্রীয় মোপ্তি অঞ্চলের দিয়াল্লাসাগৌ, দিয়াওয়েলি এবং ডেসাগৌ গ্রামে ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়েছিল।

বিদ্রোহীরা গোষ্ঠীগুলোর কিছু আল-কায়েদা এবং আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত। দেশটিতে বিদেশি সৈন্য এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের উপস্থিতি সত্ত্বেও তাদের তৎপরতা বেড়েছে।

এর আগে ফ্রান্স নিরাপত্তার কোনো উন্নতি করা ছাড়াই কয়েক বছর ধরে সেখানে সৈন্য মোতায়েন করে রেখেছিল। কিন্তু তাদের সাবেক উপনিবেশ মালির সঙ্গে দ্বন্দ্বের কারণে তারা সৈন্য প্রত্যাহার করে নিয়েছে।

সাহারার দক্ষিণে সাহেল অঞ্চলজুড়ে এই সংঘাতে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র : রয়টার্স, আলজাজিরা