কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য উখিয়ার উদ্যেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সকাল ১১.২৫টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে কক্সবাজারের উখিয়ার উদ্যেশ্যে রওনা দিয়েছেন তিনি।
খালেদা জিয়া উখিয়ায় রোহিঙ্গাদের তিনটি ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে ড্যাবের একটি মেডিকেল টিম উদ্বোধন করবেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
সেখানে খালেদা জিয়া ময়নার গোলা ক্যাম্প, হাকিম পাড়া, বালুখালিতে ত্রাণ বিতরণ শেষে বালুখালি পান বাজারে অবস্থিত ড্যাবের একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন বলেও জানান শায়রুল কবির খান।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে বিএনপি চেয়ারপারসন মেডিকেল ক্যাম্পে সন্তানসম্ভবা পাঁচ হাজার নারীকে প্রয়োজনীয় সামগ্রী, পাঁচ হাজার শিশুকে শিশুখাদ্য বিতরণ করবেন।
খালেদা জিয়া সেখানে পৌছানোর আগে উখিয়ায় অবস্থিত সেনাক্যাম্পে বিএনপির পক্ষ থেকে ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্যেখ্য, রোহিঙ্গা ক্যাম্পে গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তাই ম্যাডাম অল্পসংখ্যক গাড়ি নিয়ে উখিয়াতে যাবেন বলেও জানান চেয়ারপাসনের মিডিয়া উইংয়ের এই সদস্য। সকল কার্যক্রম শেষে দুপুর ২ টায় চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।















