সুনামগঞ্জে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু

98

সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- সৌরভ (১০) ও তার বোন তামান্না (১৫)। বুধবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজারের ৯নং সুরমা ইউনিয়নের গুজাউড়া হাওরে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সৌরভ ও তার বোন তামান্না ছোট নৌকায় করে স্কুলে যাচ্ছিলো। সেসময় প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়। এতে সৌরভ ও তামান্না নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা ও দোয়ারাবাজার থানা পুলিশ প্রথমে সৌরভের ও পরে তামান্নার মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবল স্রোত থাকায় নৌকা ডুবে ভাই ও বোন নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।