ওয়ানবাংলানিউজ: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন ছাড়া কোন নির্বাচনে অংশনিবেনা বিএনপি। নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবীতে বিশ্বব্যাপী জনমত গঠন করতে কাজ করে যাচ্ছে বহিংবিশ্ব জাতীয়তাবাদী শক্তি। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিনকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত করায় নিজ জেলা প্রবাসী মৌলভীবাজারবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় বক্তারা একথাগুলো বলেন।
বক্তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্বাচনী পরিবেশ তৈরীর আহবান জানান।
গত ১০মে মঙ্গলবার পূর্ব লন্ডনের রিজেন্ট লেক হলে আয়োজিত সংবর্ধনা সভা যৌথভাবে পরিচালনা করেন জিয়াউর রহমান জিয়া, দেলোয়ার হোসেন আহাদ ও জাহাঙ্গীর আলম সিমু। সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ অদুদ আলম,। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, প্রধান বক্তা এম এ মালেক, সম্মানিত অতিথী কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম এ সালাম, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা শাইস্তা চৌধুরী কুদ্দুস, আসিকুর রহমান আশিক, কাউন্সিলর ফারুক মাহফুজ হোসাইন, শাফি আহমেদ, ইকবাল হোসেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সিনিওর যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো অরডিনেটর কামাল উদ্দিন।
যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানি সোহেল, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, যুগ্ম সম্পাদক খছরুজ্জামান খছরু যুবদলের সাবেক সভাপতি নাসিম আহমেদ চৌধুরী, সাবেক আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, সালেহ আহমেদ গজনবী, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল,সামছুর রহমান মাহতাব, যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, নাসির আহমেদ শাহীন একজন সজ্জন পরোপকারী তৃণমূলের নেতা, তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুল্যায়ন করায় প্রবাসী বাংলাদেশীকে মুল্যায়ন করা হয়েছে। যার প্রমান আজকে এই সর্বস্তরের মানুষের উপস্তিতি। অতিথী বৃন্দ আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি মৌলভীবাজারবাসী কৃতজ্ঞ উনারা সঠিক মানুষকে সঠিক যায়গায় মুল্যায়ন করেছেন।
আরো উপস্তিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান, কমিউনিটি নেতা ব্রিটিশ মিউজিয়ামের এম ইয়াহইয়া, ব্যারিস্টার আনোয়ার হোসেন, ব্যারিস্টার ইকবাল হোসেন,ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, ব্যারিস্টার আলিমুল হক আফিন্দি লিটন, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আহাদ আহমেদ, সাধারন সম্পাদক শফিকুর রহমান, গ্রেটার কাউন্সিল সিলেটের ইস্ট লন্ডন রিজনের সভাপতি কুটি মিয়া, আজম আলী, মৌলভীবাজার যুব ফোরামের সভাপতি রাজুল আহমেদ, সাধারন সম্পাদক সাগর, শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহ সভাপতি রানু মিয়া, জাহাজ্ঞীর হোসেন,মনসুর আহমেদ শাওন,সাংবাদিক এনামুল হক,ছড়াকার আবুল ফজল,সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম,ডিস্টিক জাজ গোলাম আম্বিয়া ,প্রফেসর নিয়াজ মুর্শেদ,প্রফেসর নৌসা মিয়া,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নজরুল ইসলাম,মুস্তাফিজুর রহমান ফেরদাউস,আলিম আল রাজী, শাহ জামাল, ডালিয়া লাকুরিয়া,ডাক্তার শ্যামল, ফাহিম আহমেদ, হারুন অর রশীদ, জাহেদ আহমেদ, সোলায়মান খাঁন, বদরুল ইসলাম, আজহার আহমেদ ওয়াসিম, লাকী আহমেদ, জামিল আহমেদ, নাসিম আহমেদ, মুহন আহমেদ, শওকত সরদার, এস এম আতিক রুহেল আহমেদ, নাসিম আহমেদ, বশির আহমেদ ফয়ছল, জাকির হোসেন, কামাল হোসেন, নিয়াজ আহমেদ,রুয়েল আহমেদ,খলিলুর রহমান লেফাস,আব্দুল হাকিম লাকীএনামআহমেদ,দুলাল আহমেদ,আমিনুর রহমান,আব্দুর রহমান,ইমরান আহমেদ,রুহান আহমেদ,এছাড়া যুবদল শ্রমিকদল,জাসাস,মহিলা দল, আইনজীবি ফোরাম, সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সহ অসংখ্য মানুষের উপস্তিতে আবগে আপ্লুত হয়ে যান সংবর্ধিত অতিথি নাসির আহমেদ শাহীন।















