থাকা-খাওয়ার সুবিধা সহ কাম্ব্রিয়ার হোটেল-রেস্টুরেন্টে চাকুরীর সুযোগ

537

ওয়ানবাংলানিউজ: নর্থ-ওয়েস্ট ইংল্যান্ডের কাম্ব্রিয়া অঞ্চলে বহু পর্যটক ভ্রমণে যান। কিন্তু এই অঞ্চলে ট্যুরিজমের সাথে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ৮৮শতাংশই কর্মী নিয়োগে হিমসিম খাচ্ছে; কারণ কর্মী সংকট। তাই কর্মী খুঁজে পেতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে গত সপ্তাহে বিশাল এক চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে এই কাউনটিতে।

উইন্ডারমিয়ারে অবস্থিতি গিলপিন রেস্টুরেন্টে ১৫০ জন লোকের কর্মসংস্থান আছে। রেস্টুরেন্টটি বেশ জনপ্রিয়। কিন্তু এই মুহূর্তে কাম্ব্রিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, কর্মী খুঁজে পাওয়া।

ছয় মাস আগে গিলপিন রেস্টুরেন্টে কাজে যোগ দেন হামজা।

কর্মীদের ধরে রাখা এবং নতুন কর্মী আকৃষ্ট করতে হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থাও রেখেছে মালিক পক্ষ।

কাম্রিয়ার ছোট শহর কেনডেলে অনুষ্ঠিত বিশাল চাকরি মেলায় ৭৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। কেনডেল কলেজ এবং কাম্ব্রিয়া ট্যুরিজম যৌথভাবে এই মেলার আয়োজন করে।

চাকরি মেলা থেকে একটাই বার্তা দেয়া হয়েছে। এখানকার চাকুরীর বাজার সবার জন্য উন্মুক্ত এবং এখানে অনেক ধরনের কাজের সুযোগ আছে।

কাম্ব্রিয়ার চাকরির বাজারে কর্মী সংকট আছে এবং থাকবে। তবে ব্যাস্ত নগর জীবন থেকে অনেক দূরে পর্যটন এই এলাকায় কাজ করার সিদ্ধান্ত নিলে সেই এলাকায় বসবাসের সিদ্ধান্তও নিতে হবে।