ওয়ানবাংলানিউজ ডেস্ক: ইংল্যান্ডের জিমনেসিয়ামগুলোতে নারী-পুরুষের আলাদা ক্লাস এবং আলাদা সময় নির্ধারনের প্রবণতা দিনে দিনে বাড়ছে। কিন্তু নারীরা কেন এমন পরিবেশ চাইছেন? এর অন্যতম একটি কারণ হয়রানীর শিকার হওয়া। যেমনঃ পুরুষরা অনেক সময় তাদের দিকে তাকিয়ে থাকে, কেউ কেউ ছবি তোলে আর অনেক নারী নিরাপত্তাহীনতায় ভোগে।
শরীরচর্চা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে নারীরা জিমনেসিয়াম থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। নারীরা যাতে নিরাপদ অনুভব করে এবং নিজেদের শক্তিশালী ভাবতে পারে, সে জন্য ক্রমবর্ধমান সংখ্যায় জিমনেসিয়ামে মেয়েদের জন্য আলাদা ক্লাস ও সময় নির্ধারণ করা হচ্ছে।
নরউইচের ইন্সপায়ার স্টুডিওতে পার্সোনাল ট্রেইনার হিসেবে কাজ করেন কেই মিডলেইন। তিনি নারীদের প্রশিক্ষণ দেন।
আরেকজন পুরুষ পার্সোনাল ট্রেইনার বার্নি। তিনিও নারীদের জন্য আলাদা ক্লাস নেন।














