ঢাকা সংবাদদাতা: কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। আর ২ জনের করোনা উপসর্গ ছিল। মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন। এসময় নতুন করে জেলায় ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৯০৩টি নমুনা পরীক্ষা শেষে এই ফলাফল এসেছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে প্রায় প্রায় ৩৬ শতাংশ। বর্তমানে ২০৫ জন করোনা ও উপসর্গ নিয়ে ৭৪ জন আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন আছে।














