ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) মৃত্যুবরণ করেছেন ১১০ জন। আর আক্রান্ত হয়েছেন ৪৪,৭১০ জন। খবর বিবিসির। গত এক সপ্তাহে করোনায় মৃত্যু বরণ করেছেন ৭১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার জনে।
এদিকে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৮৬৪ জন। মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৯১ লাখ ১৯ হাজার ১৮১ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ হাজার ৫১০ জন।
গত এক সপ্তাহ যাবত করোনা সংক্রান্ত সংবাদ বিবিসিসহ সরকারি দপ্তারের ওয়েবসাইটে আপডেট না হওয়ায় ওয়ানবাংলা নিউজও আপডেট করতে ব্যর্থ হয়েছে। নিয়মিত পাঠকদের কাছে আমরা আন্তরিকভাবে দু:খিত















