ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

636

ঢাকা সংবাদদাতা: শেরপুর শহরে শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে আটক করা হয়েছে।

গতকাল সোমবার গ্রেপ্তারের পর ওই শিক্ষককে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার শিক্ষক শেরপুর জেলা শহরের চাপাতলী এলাকার মুহিউস সুন্নাহ মাদ্রাসায় পড়ান। তাঁর বিরুদ্ধে একই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।

ওই ছাত্রের মায়ের অভিযোগ, তাঁর ছেলে ওই মাদ্রাসায় আরবি দ্বিতীয় শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতো গতকাল সে মাদ্রাসায় পড়তে যায়। ছুটির পর অন্য শিক্ষার্থীরা চলে যাওয়ার পর কৌশলে ওই শিক্ষক তাঁর ছেলেকে নিজ কক্ষে নিয়ে যায়। সেখানে গিয়ে তার ওপর নির্যাতন চালান ওই শিক্ষক।

এদিকে, যৌন নিপীড়নের বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা গতকালই ওই মাদ্রাসায় গিয়ে শিক্ষককে ঘেরাও করেন। পরে পুলিশ খবর পেয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে মামলা দেয়। সেই মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়।