সিলেট সংবাদদাতা :: ওসমানীনগর উপজেলার ৮নং উছমানপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওয়ালী উল্লাহ বদরুল ভোট দিয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ওসমানীনগর উপজেলার উছমাপুর ইউনিয়নের ৯৭নং দক্ষিণ রাইগদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দিয়ে বের হয়ে উপস্থিত গণমাধ্যমকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ওয়ালী উল্লাহ বদরুল। তিনি বলেন, ইউনিয়নবাসী বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন। আমার বিশ্বাস উছমানপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট দেবেন ইউনিয়নবাসী। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, তবে আমি খুবই আশাবাদী নৌকা মার্কার বিজয় হবে।
ওয়ানবাংলানিউজ / ৩১ জানুয়ারি ২০২২ / আল-আমিন















