ওয়ানবাংলানিউজ: প্রবাসী কবি সাহিত্যিক ও সংস্কৃতি প্রেমিদের মিলন মেলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ‘সংহতি‘র গ্রন্থমেলা।
গতকাল ১৫ই অক্টোবর অক্টোবর পূর্ব লন্ডনের ব্রার্ডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয় এই গ্রন্থমেলা’। এতে ছিল বিলেত প্রবাসী লেখকদের নতুন বই-এর মোড়ক উন্মোচনসহ বর্ণাঢ্য অনুষ্ঠান মালা। ছিলো স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি, বিষয় ভিত্তিক আলোচনা ও মুক্ত আলোচনা।
বিকেল ৩ টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত কবি, ছড়াকার, গীতিকার, গল্পকার, আবৃত্তি শিল্পীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য ও বেশ জমজমাট হয়ে ওঠে পরিবেশ।মেলায় ছিলো বেশ কয়েকটি বইয়ের স্টল। বিভিন্ন বইয়ের স্টল হতে বই প্রেমিরা ঘুরেঘুরে বই কিনে নেন।

লেখকদের প্রাণের মেলায় সবাইকে স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করতে দেখা যায়। স্বরচিত কবিতা পাঠ ও ছড়া পাঠে এবং আবৃত্তিকারদের সরব আবৃত্তিতে অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হয়ে ওঠে।
লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব, কবি শামীম আজাদ, লেখক সাংবাদিক ইসহাক কাজল ও সংহতি সভাপতি কবি ফারুক আহমদ রনি সকল লেখকদের বইয়ের মোড়ক উন্মোচণে উপস্থিত ছিলেন।
কবি আনোয়ারুল ইসলাম অভি, কবি ইকবাল হুসেন বুলবুল, ছড়াকার রেজুয়ান মারুফ তিনটি পর্যায়ে অনুষ্ঠানটি পরিচালনা করেন














