ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় সর্বাদিক সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। যা গত বছরের ২৪ফেব্রুয়ারীর পর সর্বাচ্চে।
গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪,৪৩২ জন । গতকাল রবিবার ছিলো ৭০ হাজার ৯২৪ জন জন, শনিবার ছিলো ৮১ হাজার ৭১৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৩০০ জন।
বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭১৩ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৪৩৮ জন। গতকাল রবিবার ছিলো ৮৮ জন, শনিবার ছিলো ২৮৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫১৩ জন।
এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৫৮৩ জন।















