ব্রিটেনে করোনায় শুক্রবার মৃত্যু ২৭০ জনের, আক্রান্ত ৯৯ হাজার ৬৫২জন

722

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৬৫২ । গতকাল বৃহস্পতিবার ১ লাখ ৯ হাজার ১৩৩ জন জন, বুধবার ছিলো ১ লাখ ২৯ হাজার ৫৮৭ জন জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৬৬ হাজার ৩৯৫ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৮৫ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২৭০ জন । গতকাল বৃহস্পতিবার ৩৩৫ জন, বুধবার ছিলো ৩৯৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬১২ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৬১ লাখ ৯১ হাজার ৭২৪ জন।