এবার ঢাকায় এক নারীর ওমিক্রন শনাক্ত

153

ঢাকা সংবাদদাতা: রাজধানীর বাসাবো এলাকার বাসিন্দা এক নারী (৩৩) করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে চারজন অমিক্রনে আক্রান্ত হলেন। মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য জানা গেছে।

এর আগে গতকাল সোমবার রাজধানীর আরেক ব্যক্তি অমিক্রনে সংক্রমিত বলে জানা যায়। তার বয়স ৫৬ বছর। এর আগে জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের অমিক্রন শনাক্ত হয়। তারা দুজনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।