ব্রিটেনে বুধবার করোনায় সর্বোচ্চ আক্রান্ত ১,০৬,১২২ জন, মৃত্যু ১৪০ জনের

    710

    ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা কমলেও আক্রান্তের আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৬,১২২ জন। গতকাল মউ্গলবার ছিলো ৯০,৬২৯ জন। সোমবার ছিলো ৯১,৭৪৩ জন, রবিবার ছিলো ৮২,৮৮৬ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৪৭৩ জন।

    বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৪৯ জন।

    এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪০ জন, জনের । গতকাল মঙ্গলবার ছিলো ১৭২ জন, সোমবার ছিলো ৪৫ জন । মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৪৪ জন।