ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জনবিগস এর আমন্ত্রনে ‘বাংলাদেশ ইতালিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন টাওয়ার হ্যামলেট’ এর নেত্রীবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ৯ অক্টোবর সোমবার পুর্বলন্ডনে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র অফিসে মতবিনিময় সভায় সংগঠনের কর্মপদ্ধতি ও তাদের সকল ধরনের সমস্যা এবং সমাধান নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, সাধারন সম্পদাক মীর হাফিজুর রহমান বাবু, সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন জসিম, সহ সভাপতি আব্দুস সাত্তার মিন্টু, ওরগাইজিং সেক্রেটারী মোহাম্মদ সরদার মাসুদ, প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম এবং উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম প্রমূখ।















