‘বিজয় দিবস কাবাডি’ চ্যাম্পিয়ন, বাংলাদেশ নৌবাহিনী

86
‘বিজয় দিবস কাবাডি’ চ্যাম্পিয়ন, বাংলাদেশ নৌবাহিনী

খেলাধুলা ডেস্ক :: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মুুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত মহান বিজয় দিবস কাবাডি-২০২১ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী কাবাডি দল। ৫০-২৮ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী দল।

রোববার বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন।

আর্থিকভাবে সহযোগিতা করায় মুুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফেডারেশনের যুগ্ম সম্পাদক-১ ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মনির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

ওয়ান বাংলা নিউজ / ১৩ ডিসেম্বর ২০২১ / সুমন আহমদ