পার্টি গার্ল থেকে নামাজি তরুণী

452

ওয়ানবাংলানিউজ: ইয়র্কশায়ারে বেড়ে ওঠা, পার্সেফিনি রিজভি ছিলেন একজন আত্ম-স্বীকৃত পার্টি গার্ল। এখন তিনি পার্টি করা ছেড়ে দিয়ে ইসলাম কবুল করে নিয়মিত নামাজ পড়েন। তাঁর জীবনের পরিবর্তনের ওপর ভিত্তি করে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে বিবিসি-থ্রি। প্রামাণ্যচিত্রের নাম This Girl’s Changed.

২৭ বছর বয়স্ক পার্সেফিনির জন্ম এবং বেড়ে ওঠা হাডার্সফিল্ড শহরে। লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে প্রায় দশ বছর আগে হাডার্সফিল্ড ছেড়ে আসেন তিনি। লন্ডন থেকে তিনি ম্যানচেস্টারে যান। প্রায় এক দশক তিনি তাঁর নিজের শহর হাডার্সফিল্ডে যাননি। সাত বছর আগে পার্সেফিনি ইসলাম গ্রহণ করেন।

নিজের শহর থেকে দূরে থেকে পার্সেফিনি কীভাবে পরিপক্ক করে নিজেকে গড়ে তুলেছেন অন্য একটি সংস্করণে, হাডার্সফিল্ডে ফিরে এসে সে কথা জানিয়েছেন বিবিসির প্রামাণ্যচিত্রে। প্রামাণ্যচিত্রটিতে মূলত প্রাধান্য দেয়া হয়েছে ধর্ম, বন্ধুত্ব এবং বেড়ে ওঠার পরিবেশের ওপর। এতে দেখানো হয়েছে পার্সেফিনি রিজভির পরিবর্তন এবং তাঁর অনুপস্থিতির কারণে তাঁর কৈশোরের বন্ধুদের আবার ফিরে পেতে বাধা হয়ে দাঁড়ায় কিনা।

প্রামাণ্যচিত্রে দেখা যায়, পার্সেফিনির বন্ধুরা তাঁকে ফিরে পেয়ে খুব খুশি হয়েছে এবং নতুন সংস্করণের পার্সেফিনিকে নিয়ে তাঁরা গর্বিত।