ওয়ানবাংলানিউজ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি। গতকাল ১০ অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের বাডেট রোডের এক হলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় অনুস্টিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক মাহিদুর রহমান ।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় অবৈধ সরকার ভীতসন্ত্রস্ত হয়ে আজ্ঞাবহ আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে । দেশের সর্বশ্রেণীর মানুষ আজ সরকারের দুঃশাসন ও অত্যাচারের কবলে জর্জরিত ।দেশে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে অবৈধ সরকার নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে । জনগণের ন্যায়বিচার প্রাপ্তির শেষ আশ্রয়স্থল উচ্চ আদালত পর্যন্ত সরকারের রোষানল থেকে মুক্ত নয়।তিনি বলেন, প্রধান বিচারপতিকে গৃহবন্ধী করে দেশ ত্যাগে বাধ্য করা হচ্ছে যার পরিনতি শুভ হবে না।
সভাপতির বক্তবে এম এ মালিক বলেন, শহীদ জিয়ার সূর্য সৈনিকরা মামলা ও গ্রেফতারি পরোয়ানায় ভীত নয়। তিনি অভিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর থেকে সকল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার না করলে তার দাঁতভাঙ্গা জবাব দিবে যুক্তরাজ্য বিএনপি। তিনি বলেন, চিকিৎসা শেষে অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে সরকারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন।
সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, অবৈধ সরকারের বিদায় ঘন্টা বেজে যাওয়ায় তাদের সাজানো মসনদে ভূমিকম্প শুরু হয়েছে।ব্যাংক ডাকাত হাসিনা সরকারের সকল অপকর্মের বিচার দেশের মাটিতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জনকারী আওয়ামী বাকশালীরা ক্ষমতা হারানোর ভয়ে হতাশাগ্রস্ত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
বক্তারা বলেন, একটা হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট মামলায় ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী শক্তিকে বিচলিত করা যাবে না। জাতীয়তাবাদী শক্তি জনগণের শক্তি, এ শক্তিকে ধ্বংস করা যাবে না। সরকার তার নিজেদের পোষা বিশেষ বাহিনী দিয়ে ২০১৫ সালে সারা দেশে বাসে পেট্রোল বোমা মেরে যে তান্দবলীলা চালিয়েছিল তা জাতি এখনো ভুলে নাই। সেই সময় দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে আওয়ামী বাকশালী পরিবারের লোকজনের সম্পৃক্ততা ছবিসহ প্রকাশিত হয়। কিন্তু সরকার হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা, বানোয়াট মামলা দায়ের করে। বিএনপি জনগণকে সাথে নিয়ে আওয়ামী বাকশালীদের সকল চক্রান্ত মোকাবিলা করতে প্রস্তুত। বক্তারা অভিলম্ভে, মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান অন্যতায় এর সকল দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, উপদেষ্টা আলহাজ্ব তৈমুছ আলী, সহসভাপতি মোঃ গোলাম রাব্বানি, গোলাম রাব্বানি সোহেল, উপদেষ্টা মুজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন,
ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, সাবেক যুগ্ম-সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শামসুর রহমান মাহতাব, আজমল হোসেন চৌধুরী জাবেদ, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, খসরুজ্জামান খসরু, সিনিয়র সদস্য আলহাজ্ব সাদিক মিয়া, মিছবাহুজ্জামান সোহেল, যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী, সহ-যুব বিষয়ক সম্পাদক খিজির আহমেদ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সরফরাজ আহমেদ সরফু, সদস্য হাবিবুর রহমান, এ জে লিমন, লুবায়েক আহমেদ চৌধুরী, রাসেল চৌধুরী, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সভাপতি সম্পাদক আলহাজ্ব এম এ সেলিম, কলচেস্টার বিএনপির সভাপতি মিসবা উদ্দিন,
সেন্ট্রাল লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া, লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি আব্দুর রব, তপু শেখ, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, তুহিন মোল্লা, মইনুল ইসলাম, বিএনপিনেতা শেখ ইসতাব উদ্দিন আহমেদ, মাওলানা শামিম আহমেদ, এম এ খলকু, আরিফ উদ্দিন,মাহমুদুল হাসান, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি মিসবাহ বি এস চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাস সভাপতি এমাদুর রহমান এমাদ, সিনিয়র সহসভাপতি তরিকুর রশিদ চৌধুরী শওকত, সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহিলা দলের আহ্বায়ক ফেরদৌস রহমান, সদস্য সচিব অঞ্জনা আলম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তাফা,
যুবদল নেতা আফজাল হোসেন, আব্দুল হক রাজ, দেওয়ান আব্দুল বাসিত, সুরমান খান, শাহজাহান আলম, ডাক্তার মন্সুর আহমেদ, সুয়েদুল হাসান, মোজাহিদুল ইসলাম সুমন, মোশারফ হোসেন, শাকিল আহমেদ, মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া, আলকু মিয়া, কবির মিয়া, স্বেচ্ছাসেবক দলনেতা শরিফুল ইসলাম, মাহবুবুল আলম লাহিন, মুস্তাফিজুর রহমান ফেরদৌস, আতাউর রহমান, শাহ জামাল, শহিদুল ইসলাম স্বপন, জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম শিমু, জাহেদ তালুকদার, জামিল আহমেদ, জাহেদ আহমেদ, মইনুল ইসলাম সোহাগ, হারুন উর রশিদ, ফিরোজ আলম, লিটন মিয়া, খোকন মিয়া, রানা মিয়া, হিমেল আহমেদ, দিলাল আহমেদ, সেলিম উদ্দিন, খলিল রহমান, জাহেদ মানিক চৌধুরী, লাকি আহমেদ, ফজলুর রহমান পিনাক, ওয়াসিম উদ্দিন মানিক, সাদেক আহমেদ, খলিল রহমান, রাসেল শাহরিয়ার, দুলাল রহমান, জাসাসনেতা হাবিবুর রহমান বাবলু, মোঃ মামুন, শেখ সাদেক, শাজাহান আহমেদ, শহীদ আহমেদ, মোঃ জুয়েল, মুন্না খান, রেজওয়ান আহমেদ, শামিম আহমেদ, সাবেকছাত্রদল নেতা শফিউল আলম মুরাদ, ইমতিয়াজ এনাম তানিম, মাহবুবুর রহমান, ইসলাম, আমির আব্দুল্লাহ খান রনো,মাসুদ রানা, মাহমুদুল রহমান ইকবাল প্রমুখ ।















