ব্রিটেনে শুক্রবার করোনায় আক্রান্ত ৫০,০৯১ জন, মৃত্যু ১৬০ জনের

444

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০,০৯১ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৪৭,২৪০ জন, বুধবার ছিলো ৪৩,৬৭৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭০ হাজার ৮৪১ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৫ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৬০ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ১৪৭ জন, বুধবার ছিলো ১৪৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৫৯৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৮ লাখ ৭৫ হাজার ৭১২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ৮১ জন। বুষ্টার ডোজ নিয়েছেন ১ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার ৬৫৬ জন।