ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ পাসপোর্ট দেরিতে গ্রাহকের কাছে পৌছে দেয়ার জন্য দু:খ প্রকাশ করে ক্ষমা চেয়ে টিএনটি। পাসপোর্ট পেতে দেরি হওয়ায় অনেকেই ক্রিসমাসের ছুটিতে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়েছে।
ব্রিটিশ পাসপোর্ট অফিস হতে ইস্যুকৃত প্রায় সকল পাসপোর্ট ডেলিভারি কোম্পানী ফিডেস্ক এর আওতাধীন টিএনটি দ্রুত গ্রাহকদের কাছে পৌছে দেয়।
কিন্তু ইদানিং কিছু কিছু ডেলিভারি দুই দিনের পরিবর্তে এক মাস অপেক্ষা করে পাচ্ছেন না। কিছু পাসপোর্ট হারিয়েও গেছে। এমন অবস্থায় সময়মত পাসপোর্ট ডেলিভারিতে নতুন কোম্পানীর অনুমদনের কথা ভাবছে পাসপোর্ট অফিস।
সাম্প্রতিক সময়ে কিছু পাসপোর্ট দেরিতে ডেলিভারী করায় ক্ষমা চেয়েছে ডেলিভারি কোম্পানীসহ পাসপোর্ট অফিস।
একই সাথে বলা হচ্ছে কোভিড ব্যাকলগের কারনে ১০ সপ্তাহ পর্যন্ত সময় নিচ্ছে হোম অফিস। কেউ কেউ সমালোচনা করছেন ফাস্ট ট্র্যাক পাসপোর্টের ৭দিনের গ্যারান্টিসহ প্রায় ৩০০ পাউন্ড প্রদান করা হলেও ২০ পরে দেয়া হচ্ছে। এসব কারনেও সমালোচনা বেড়েছে।















