ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২,৪৮৪ জন। গতকাল সোমবার ছিলো ৪৪, ৯১৭ জন, রবিবার ছিলো ৪০,০০৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৯ লাখ ৩২ হাজার ৪০৮ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৬৫ জনের । গতকাল সোমবার ছিলো ৪৫ জন, রবিবার ছিলো ৬১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ১৩৭ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৮ লাখ ০০ হাজার ৭৩২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬১ লাখ ৮৬ হাজার ৮১৭ জন।















