ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু কমলেও ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪৯১৭ জন। গতকাল রবিবার ছিলো ৪০,০০৪ জন, শনিবার ছিলো ৪০,৯৪১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৮ লাখ ৮৯ হাজার ৯২৬ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯১১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৪৫ জনের । গতকাল রবিবার ছিলো ৬১ জন, শনিবার ছিলো ১৫০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৯২৭ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪৭৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬১ লাখ ৬৮ হাজার ৩০০ জন।















