ট্রেনের ধাক্কায় দু’টুকরো হয়ে গেল ট্রাক

153

ওয়ান বাংলা নিউজ :: ট্রেনের ধাক্কা লেগে দুই টুকরো হয়ে গেছে একটি ট্রাক। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এই দুর্ঘটনা ঘটে বলে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আলেকজান্ডার ইভান্স নামে এক ব্যক্তি অ্যামাজনের ডেলিভারি ট্রাক নিয়ে যাওয়ার পথে ক্রসিং মিলওয়াকি এলাকায় আমট্রাক ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।

ইভান্স ট্রেন লাইনের পাশ দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। পথে তিনি ক্রসিং পার হওয়ার জন্য রেললাইনে ওঠেন। কিন্তু হঠাৎ ট্রেন চলে আসে। ইভান্স বাম কানে শোনেন না। তাই ট্রেন হর্ন বাজালেও তিনি শুনতে পাননি।

তবে শেষ মুহূর্তে তিনি ট্রেন আসার বিষয়টি টের পেয়ে কোনোক্রমে ট্রাক থেকে নেমে প্রাণে রক্ষা পান। কিন্তু তার ট্রাকটি একদম আক্ষরিক অর্থেই দু’টুকরো হয়ে যায়।

অনেকেই তার ট্রাকের অবস্থা দেখে অবাক হয়ে গেছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাকের ছবি ভাইরাল হয়েছে।

দুর্ঘটনার পর ইভান্স জানিয়েছেন, তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না যে তিনি বেঁচে গেছেন।

 

ওয়ানবাংলানিউজ / ১৮ নভেম্বর ২০২১ / আল-আমিন